© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অস্ত্রের মুখে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ’

শেয়ার করুন:
‘অস্ত্রের মুখে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ’
own-reporter-noakhali
০৫:৩৮ পিএম | ২৫ ডিসেম্বর, ২০১৮

অস্ত্রের মুখে ক্ষমতায় আসেনি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার নির্বাচনের মাধ্যমে এসেছে। জোর করে অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামীগ লীগ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌরাস্তায় নোয়াখালী-৩ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণের পক্ষে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতায় ছিলনা তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তবুও বন্দুকের নল উচিয়ে ক্ষমতায় যায়নি।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি একটি ভুয়া, মিথ্যুক, প্রতিশ্রুতি ভঙ্গের দল। তারা জনগনকে সব সময় ধোঁকা ‍দিয়ে আসছে। আর আমরা যতবারই নির্বাচিত হয়েছি, দেশে উন্নয়ন হয়েছে।

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন