© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সিইসি না ড. কামালের পদত্যাগ করা উচিত’

শেয়ার করুন:
‘সিইসি না ড. কামালের পদত্যাগ করা উচিত’
own-reporter
০৪:০৪ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৮

সিইসির পদত্যাগ প্রসঙ্গে ঐক্যফ্রন্টের দাবি বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেছেন, সিইসি নয়, ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের পদত্যাগ করা উচিত।

সিইসির পদত্যাগ প্রসঙ্গে ঐক্যফ্রন্টের দাবি বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেছেন, সিইসি নয়, ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের পদত্যাগ করা উচিত।

বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মাঠে কুমিল্লা-১১ আসনে রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তার আচরণ পাকিস্তানি আচরণ হয়ে গেছে । তিনি পুলিশকে জানোয়ার, সাংবাদিকদের বলেন খামোশ। তার আচরণে প্রকাশ পায় তার শ্বশুর বাড়ি পাকিস্তান। রাজনীতি না করে তার পাকিস্তান ফিরে যাওয়া উচিত।

জনসভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূইয়া,  চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমানসহ আরও অনেকে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন