© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে জনসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

শেয়ার করুন:
টাঙ্গাইলে জনসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
own-reporter-tangail
০৫:১৩ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং বাসাইল ছাত্রলীগের জনসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে টাঙ্গাইল প্রশাসন।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং বাসাইল ছাত্রলীগের জনসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে টাঙ্গাইল প্রশাসন।

বুধবার বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করার জন্য উপজেলা ছাত্রলীগ এবং কাদের সিদ্দিকীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কার্যালয়ে আবেদন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী জনসভা করার জন্য স্থানীয় ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের পক্ষে কৃষক শ্রমিক জনতা লীগ আবেদন করে। কোনো রকম সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলেও জানান তিনি।

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন