© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে আ. লীগ কার্যালয়ে জুয়ার আসর, আটক ৭

শেয়ার করুন:
রাজশাহীতে আ. লীগ কার্যালয়ে জুয়ার আসর, আটক ৭
own-reporter-rajshahi
১২:৫৫ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

রাজশাহীতে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীতে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর হড়গ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এতে নেতৃত্ব দেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী।

আটককৃতরা হলেন- মতিউর রহমান (৫৩), হারান চন্দ্র দাস (৪২), হাসান আলী (৩৫), জামাল উদ্দিন (৪৮), ইউসুফ আলী (৫০), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)। এ সময় জুয়া খেলার কিছু উপকরণও জব্দ করে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয়ে জুয়া খেলা চলছিল। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ থাকলেও বন্ধ হয়নি জুয়া। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ অভিযান চালায় জুয়ার আসরে।

কাশিয়াডাঙ্গা থানার এসআই মোকবুল হোসেন জানান, অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ সাত জনকে আটক করা হয়। তবে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাজাহান আলী পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় শনিবার রাতেই পুলিশ বাদী হয়ে মোট আটজনের নামে মামলা করেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন