এবার রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য হলেন জয়

রংপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এর আগে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হয়েছেন।

মঙ্গলবার রাতে নগরীর টাউন হলে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল শেষে এ ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, কাউন্সিলে পদপ্রত্যাশী প্রার্থীরা সমঝোতায় আসতে না পারায় প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি ও সম্পাদককেই বর্তমান কমিটির সভাপতি-সম্পাদক করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মমতাজ উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

এছাড়াও সবার সম্মতিক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে। এর আগে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026