© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ ডিসেম্বর সিলেট আওয়ামী লীগের সম্মেলন

শেয়ার করুন:
৫ ডিসেম্বর সিলেট আওয়ামী লীগের সম্মেলন
own-reporter-sylhet
০৩:২৯ পিএম | ২৯ নভেম্বর, ২০১৯

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আগামী ৫ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আগামী ৫ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করা হবে। সম্মেলনের মাধ্যমেই যোগ্য ব্যক্তিদের হাতেই নেতৃত্ব তুলে দেয়া হবে।

মহানগর ও জেলার সম্মেলন এক সাথে করার কারণ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই সম্মেলন এক সাথে হলে আর্থিক সাশ্রয় হবে।

সম্মেলন নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে উল্লেখ করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন