তাবিথের প্রচারে হামলার অভিযোগ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাজধানীর গাবতলীতে নির্বাচনী প্রচারণাকালে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী তাবিথ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে তাবিথ আওয়ালের নির্বাচনী প্রচারণা গাবতলীর তেল মিল এলাকায় পৌঁছালে স্থানীয় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সাংবাদিক সাইদ খান, রবিনসহ ১৫-২০ জন আহত হন।

এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, আমাকে টার্গেট করেই প্রতিপক্ষের দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় আমাদের মিছিলের পিছন থেকে এ হামলা চালানো হয়।

এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026