© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তি পেলেন খালেদা জিয়া

শেয়ার করুন:
মুক্তি পেলেন খালেদা জিয়া
own-reporter
০৪:২০ পিএম | ২৫ মার্চ, ২০২০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ৬ মাসের জন্য মুক্তি পান। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ‘মানবিক কারণে’ দণ্ড স্থগিত করে দুই শর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ৬ মাসের জন্য মুক্তি পান।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ‘মানবিক কারণে’ দণ্ড স্থগিত করে দুই শর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার।

গত মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক জানান, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না, এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

 

টাইমস/আরএ

মন্তব্য করুন