ভোট ডাকাতি থেকে দৃষ্টি সরাতে বিজয় উৎসব: মির্জা ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ‘ডাকাতি’ থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য আওয়ামী লীগ বিজয় উৎসব পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনে ভোট ডাকাতি করে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। আর এই নির্বাচনটি আসলে গণতন্ত্রের পরাজয় হয়েছে, সঙ্গে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েও গেছে।

বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের টানাপোড়ন তৈরি হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোটও আছে। আমাদের মাঝে কোনও টানাপোড়ন নেই। আপনাদের চটকতার গল্পের মধ্য দিয়ে অনেক কিছু আসতে পারে। তবে আমাদের মধ্য কোনও টানাপোড়ন নেই।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের বৈশিষ্ট্য ছিল, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ গণতন্ত্রের বহুমাত্রিকতার বিষয়টি সামনে নিয়ে আসেন। বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা সামনে নিয়ে আসেন তিনি। আজকের এই দিনে শপথ নিচ্ছি, গণতন্ত্রকে আমরা মুক্ত করবো। সর্বোপরি যিনি এই পতাকা ধরে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে মুক্ত করবো। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026