© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন: জাপার প্রার্থী নাসির উদ্দিন

শেয়ার করুন:
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন: জাপার প্রার্থী নাসির উদ্দিন
own-reporter
০৫:২০ পিএম | ১০ অক্টোবর, ২০২০

আসন্ন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মো. নাসির উদ্দিন সরকার। শনিবার দুপুরে জাপার চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানান।

এছাড়া এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হাবিব হাছান। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর। দু’টি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় আসনটি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন