© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রলীগ নেতাকর্মীরা ধর্ষণের সাথে জড়িত থাকতে পারে না: ছাত্রলীগ সভাপতি

শেয়ার করুন:
ছাত্রলীগ নেতাকর্মীরা ধর্ষণের সাথে জড়িত থাকতে পারে না: ছাত্রলীগ সভাপতি
own-reporter
০৮:০৪ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

ছাত্রলীগ নেতাকর্মীরা কখনো ধর্ষণ নির্যাতনের সাথে জড়িত থাকতে পারে না বলে দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

ছাত্রলীগ নেতাকর্মীরা কখনো ধর্ষণ নির্যাতনের সাথে জড়িত থাকতে পারে না বলে দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শাহবাগ থানা আয়োজিত ‘নারীদের ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ’ তিনি এ দাবি করেন।শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পুলিশ।

আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কখনো ধর্ষণ, নির্যাতনের সাথে জড়িত থাকতে পারে না। এসময় কোথাও এরকম কোন অভিযোগ উঠলে নিপীড়নের শিকার হলে সাথে সাথে তা পুলিশকে এবং পরে ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য দেয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ধর্ষণের সঙ্গে যারা জড়িত তারা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের গ্রেপ্তার করে দেশকে ধর্ষণমুক্ত করতে হবে। আর মূল্যবোধের অবক্ষয়ের জন্যই এ ধরনের কাজগুলো সংঘটিত হচ্ছে। মূল্যবোধ তৈরির জায়গা হচ্ছে পরিবার। ধর্ষণের মতো নিন্দনীয় বিষয় প্রতিরোধ করার জন্য পরিবার এবং সমাজকে এগিয়ে আসতে হবে। ধর্ষকরা নিকৃষ্ট। সামাজিকভাবে এদের বয়কট করলে সমাজ থেকে এ ধরনের অপরাধ কমবে।

সমাবেশে ধর্ষকদের পরপারে পাঠানোর ইঙ্গিত দিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা বলেন ডিএমপির রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান।

সমাবেশ সঞ্চালনা করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ ৷

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন