© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসির মামলায় জামিন পেলেন এমপি নিক্সন চৌধুরী

শেয়ার করুন:
ইসির মামলায় জামিন পেলেন এমপি নিক্সন চৌধুরী

ফাইল ছবি

own-reporter
০৩:২৬ পিএম | ২০ অক্টোবর, ২০২০

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

এর আগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। চরভদ্রাসন থানায় মামলাটি করেন ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

টাইমস/এসএন

মন্তব্য করুন