© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐক্যফ্রন্টের ঐক্য অবশ্যই আছে: ড. কামাল

শেয়ার করুন:
ঐক্যফ্রন্টের ঐক্য অবশ্যই আছে: ড. কামাল
own-reporter
০৯:২২ পিএম | ৩০ জানুয়ারি, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য অবশ্যই আছে বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ বার আছে। আমাদের ঐক্যফ্রন্ট তো হরো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য অবশ্যই আছে।

জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য অবশ্যই আছে বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

বুধবার মতিঝিলে দলীয় কার্যালয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ বার আছে। আমাদের ঐক্যফ্রন্ট তো হলো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য অবশ্যই আছে।

আবার জনগণকে সংগঠিত করে গণঐক্য গড়ে তোলা হবে বলে জানান গণফোরাম সভাপতি।

তিনি বলেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িক শক্তি জনগণের মধ্যে বিভেদ তৈরি করবে এটিই স্বাভাবিক। এই বিভেদকে অতিক্রম করে জনগণের ঐক্য গড়ে তোলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ড. কামাল।

তবে তাদের দলের দুই সংসদ সদস্য শপথ নেবেন কিনা জানতে চাইলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান গণফোরাম সভাপতি।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন