© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় মেয়র পদে একে অপরের বিরুদ্ধে লড়বেন স্বামী-স্ত্রী

শেয়ার করুন:
বগুড়ায় মেয়র পদে একে অপরের বিরুদ্ধে লড়বেন স্বামী-স্ত্রী
own-reporter-bogura
০৬:৫৬ পিএম | ০২ জানুয়ারি, ২০২১

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তার স্ত্রী ফৌজিয়া খানম। ৩১ ডিসেম্বর তিনি শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান কবীরের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র প্রার্থী ফৌজিয়া খানম গণমাধ্যমকে বলেন, আমার স্বামীকে দীর্ঘদিন ধরে মেয়রের দায়িত্ব পালন করতে দেখেছি। আমারও ইচ্ছা জনসেবা করার। তাই নিজেই স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছি। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব।

এদিকে স্ত্রীর প্রার্থী হওয়ার ব্যাপারে কোন বাধা দেননি বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিন।

এরই মধ্যে বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ছয়জন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন