© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভ্যাকসিন আমদানির মাধ্যমে লুটপাট করছে সরকার : ফখরুল

শেয়ার করুন:
ভ্যাকসিন আমদানির মাধ্যমে লুটপাট করছে সরকার : ফখরুল
own-reporter
০৫:৩৯ পিএম | ১৩ জানুয়ারি, ২০২১

ভারত থেকে বেশি দামে করোনার ভ্যাকসিন আমদানির মাধ্যমে সরকার লুটপাটের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দুই ডলারের করোনার ভ্যাকসিন ৫ ডলারে ক্রয় করা হচ্ছে। এই আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেকটি উৎসব চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই। সরকার বিচার বিভাগকে শেষ করে দিয়েছে। ১২ বছর ধরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে নির্যাতন-অত্যাচার চালানো হচ্ছে।

এসময় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা তুলে নেয়ার দাবি জানান ফখরুল।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন