© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট রমরমা করতে সরকারের নতুন মডেল ‘কাদের মির্জা’ : বিএনপি

শেয়ার করুন:
ভোট রমরমা করতে সরকারের নতুন মডেল ‘কাদের মির্জা’ : বিএনপি
own-reporter
০৫:৪৬ পিএম | ১৮ জানুয়ারি, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভা নির্বাচনে আগের মতোই ব্যাপক সহিংসতা, রক্তপাত ও ভোট ডাকাতি করেছে ক্ষমতাসীনরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভা নির্বাচনে আগের মতোই ব্যাপক সহিংসতা, রক্তপাত ও ভোট ডাকাতি করেছে ক্ষমতাসীনরা।

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।

তিনি বলেন, দেশ এখন গণতন্ত্রশূন্য, দুর্বল স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে টিকে রয়েছে। এভাবে দেশ চলতে পারে না। সরকার দেশের নির্বাচনী পদ্ধতি ও সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে।

এসময় বসুরহাটে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব নির্ধারিত এসব একতরফা নির্বাচন একটু রমরমা করতেই এবারের ‘মডেল’ ছিলেন আবদুল কাদের মির্জা। দেশের জনগণ জানে, আওয়ামী লীগের আমলে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে হারজিত নির্ধারিত হয় না। হারজিত নির্ধারিত হয় গণভবনে।

রিজভী আহমেদ আরও বলেন নির্বাচন কমিশনের কাজ, আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাঠানো তালিকা প্রকাশ করা।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন