যুবলীগের সভাপতি পরশ করোনা আক্রান্ত
০৩:৩০ পিএম | ২০ জানুয়ারি, ২০২১
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে করোনা পরীক্ষা করান তিনি। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে করোনা পরীক্ষা করান তিনি। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দ্রী দাস গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ ফজলে শামস পরশ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে আছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
টাইমস/এসএন