© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

শেয়ার করুন:
রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল
own-reporter
০৯:১৩ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২১

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্ব দেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বিপ্লব, ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্রদল নেতা রহিম, রাজু, আবিদ কামাল প্রমুখ।

টাইমস/এসএন

মন্তব্য করুন