© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ফিরেছেন এরশাদ

শেয়ার করুন:
দেশে ফিরেছেন এরশাদ
own-reporter
১০:১৬ এএম | ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। সোমবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

সোমবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ার‍ম্যান জি এম কাদের, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে ২০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। চিকিৎসা শেষে ১৫ দিন পর দেশে ফিরলেন তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন