‘আমার ফাঁসি চাই..!!’

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এক মনোনয়নপ্রত্যাশী। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলমের এমন স্ট্যাটাসে আলোচনার ঝড় উঠেছে।

নাজনীন আলমের স্বামী ফেরদৌস আলম বলেন, তার স্ত্রী একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। মনোনয়নবঞ্চিত হওয়ায় হাজার হাজার নেতাকর্মী-সমর্থকের বারবার আশাহতের বিষয়টি তুলে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, আমার স্ত্রী ও আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। সাধারণ মানুষের সুখে-দুঃখে মিশে আছি। দলের জন্য জীবনের যা অর্জন ছিল, সব দিয়ে দিয়েছি। এরপর আমরা কী পেলাম!

জানা যায়, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নবঞ্চিত হওয়ায় নাজনীন আলম শনিবার রাত ৭টা ১১ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। ফাঁসির কারণ হিসেবে নিজের ভুল ও অপরাধের ৯টি বর্ণনাও দেন তিনি।

নাজনীন আলমের ফেসবুকের স্ট্যাটাস পাঠকদের জন্য তুলে ধরা হল-

আমার ফাঁসি চাই..!!
১. কেন হাইকমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!
২. এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম!
৩.এমপি/সিনিয়র কোনো নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!
৫. কেন দলের নাম ভাঙিয়ে একটি পয়সা রোজগারের ধান্ধা করিনি!
৬. কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিঃস্ব হতে গেলাম!
৭. কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!
৮. কেন তদবির/তেলবাজি ঠিকমতো করতে পারলাম না!
৯. কেন সমর্থকদের বারবার কাঁদাচ্ছি!-
সম্ভবত এসবই আমার ভুল ও অপরাধ...! এজন্য আমার শাস্তি হওয়া উচিত।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে: আলী রীয়াজ Feb 03, 2026
সেনা সদস্যের সঙ্গে ঢাকা ১৭ জামায়াত প্রার্থীর উত্তপ্ত বাক্য বিনিময়, ভিডিও ভাইরাল Feb 03, 2026
বিএনপি কি সংস্কার চায়? নির্বাচন নিয়ে যা জানালেন মাহদী Feb 03, 2026
img
কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আযম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
অ্যালবাম ও লাইভ কনসার্টের ঘোষণা দিল ‘বিটিএস’ Feb 03, 2026
img
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ Feb 03, 2026
img
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’ এর টিজার Feb 03, 2026
img
বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু Feb 03, 2026
img
র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Feb 03, 2026
img
‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র? Feb 03, 2026
img
পাকিস্তানি বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহের জবাব দিলেন উসমান খাজা Feb 03, 2026
img
বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ Feb 03, 2026
img

ফিফা বিশ্বকাপ ২০২৬

ম্যাচের চেয়ে বেশি মূল্য পার্কিংয়ের টিকিট Feb 03, 2026
img
ফের শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন দেব! Feb 03, 2026
img
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই : সিয়াম Feb 03, 2026
img
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে না যাওয়ায় মুস্তাফিজ-লিটনদের জন্য খারাপ লাগছে জ্যোতিদের Feb 03, 2026
img
বলিউডে ভালো ছবির সংখ্যা কমছে : শহীদ কাপুর Feb 03, 2026
img
রিট খারিজ নাহিদের, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই Feb 03, 2026
img
২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা Feb 03, 2026