© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে’

শেয়ার করুন:
‘নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে’
central-desk
০৫:৩৬ পিএম | ১৭ নভেম্বর, ২০১৮

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সব দলের অংশগ্রহণে দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নিজস্ব প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করবে। বর্তমান নির্বাচনী পরিবেশ অনেক ভালো। এটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হিসেবে কাজ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

মন্তব্য করুন