‘৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ করেছিল জিয়াউর রহমান’

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করে থাকে। জিয়াউর রহমান যে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন, এর বেশির ভাগ সময়ই কারফিউ জারি ছিল। আমার প্রশ্ন, কারফিউ চলা অবস্থায় কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো? বিএনপি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের দলীয় প্রধান দুর্নীতির মামলায় কারাগারে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক হয়ে লন্ডনে অবস্থান করছেন।

শনিবার বেলা ১১টায় সিলেট নগরের রিকাবিবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘ক্ষমতায় যাওয়ার পর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ করেছিলেন। অথচ এখন সেই ভাষণই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।’

দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আগামী অক্টোবর মাসে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ সম্মেলনের পূর্বে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন তথা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ শুরু হয়েছে। তৃণমূল থেকে জেলা-উপজেলার সম্মেলনের মাধ্যমে দলকে সংগঠিত করে জাতীয় সম্মেলন আয়োজন করা হবে।’

তিনি বলেন, ‘এ দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বার বারই আওয়ামী লীগের অবদানকে পিছিয়ে রাখার চেষ্টা করেছে একটি মহল। এবার আর সেই সুযোগ নেই। এবার আওয়ামী লীগকে অতিশক্তিশালী, অপ্রতিদ্বন্দ্বী করার কাজ শুরু করেছেন শেখ হাসিনা।’

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রফিকুর রহমান ও বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাংসদ নেছার আহমদ, আবু জাহির, আব্দুল মজিদ খান, মুহিবুর রহমান, গাজী শাহনেওয়াজ মিলাদ, মাহমুদ উস সামাদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026