রিয়্যালিটি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে আসছেন সোহেল তাজ

‘হটলাইন কমান্ডো’— নামে লাইফস্টাইল–বিষয়ক একটি রিয়্যালিটি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সামাজিক বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে মানুষকে সচেতন করতে এই টেলিভিশন শো’টি তিনি নিয়ে আসছেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।  

সোহেল তাজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই শোর ঘোষণা দেন।

সোহেল তাজ বলেন, ‘সুস্থ থাকা মানে শুধু স্বাস্থ্যই না; সমাজের সুস্থতাও দরকার। গণমাধ্যমে এখন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। ইভটিজিং রয়েছে, মাদক— এগুলো সমাজের ব্যাধি। সমাজের সব ব্যাধিকে আমাদের লাল কার্ড দেখাতে হবে। সমাজের সমস্যাগুলোকে সমাধান করা না গেলে সোনার বাংলা গড়া যাবে না।’

সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে চলতি বছরের ৩ এপ্রিল একটি টিজার প্রকাশ করেন। সেখান দেখানো হয়, সোহেল তাজ মানুষের দরজায় গিয়ে টোকা দিচ্ছেন।

‘হটলাইন কমান্ডো’ আগামী সেপ্টেম্বর মাস থেকে আরটিভি দেখানো হবে। প্রতি মঙ্গলবার রাত ৮টায় মাসে দুই বার দেখানো হবে এই রিয়্যালিটি শো। ১২ পর্বের শোটি উপস্থাপনা করবেন সোহেল তাজ।

তিনি জানান, ‘হটলাইন কমান্ডো’ দল দেশের বিভিন্ন স্থানে নানার শ্রেণি-পেশার মানুষের দরজায় কড়া নাড়বে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। তিনি ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। অবশ্য মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। পরে রাজনীতিতে আর সক্রিয় হননি।

রাজনীতিতে আবার যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে আমি নাই। কিন্তু রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনীতি আমার রক্তে, দেশ আমার রক্তে। এটার বাইরে যাওয়ার সুযোগ নাই। এই মুহূর্তে সক্রিয়ভাবে রাজনীতি করার সুযোগ নাই। এই প্রোগ্রামটা আমার সমস্ত সময় নিয়ে নেবে। মানুষের কাছে আমি ঋণী। মানুষের ভালোবাসা পরিশোধ করতে যাচ্ছি এই প্রোগ্রামটার (হটলাইন কমান্ডো) মধ্য দিয়ে।’

দুর্নীতি একটি দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে  সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি শহীদ তাজউদ্দীন আহমদের সন্তান হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে অবশ্যই চাই, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। ব্যক্তিগতভাবে সে লক্ষ্যে আমি কাজ করে যাব। এই প্রোগ্রাম হচ্ছে সামাজিক বিষয়বস্তু নিয়ে, সোনার মানুষ তৈরি করা নিয়ে।’

তিনি আরও বলেন, ‘একটা সমাজ যদি প্রস্তুত না থাকে, আপনি কী রাজনীতি করবেন? রাজনীতি কাকে নিয়ে করবেন? সমাজ গড়তে পারলে, মানুষকে তৈরি করতে পারলে, সবকিছুরই সমাধান চলে আসে। হয়তো এটাই আমার পন্থা রাজনীতি করার।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
আন্দোলনকারীদের পেটানোর নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026