নরসিংদীতে মঈন খানের প্রচারণায় হামলা, আহত ৫০

নরসিংদীর পাঁচদোনা বাজারে বিএনপি প্রার্থী ( নরসিংদী-২) ড. আবদুল মঈন খানের নির্বাচনী প্রচাণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার সাড়ে ১২টার দিকে পাঁচদোনা এলাকায় গণসংযোগকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। হামলার ঘটনায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী-২ আসনে মঈন খান ধানের শীষ প্রতীক একাদশ সংসদ নির্বাচনে লড়ছেন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুল আশরাফ খান।

মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, স্যার (মঈন খান) স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন। লিফলেট বিলি করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুদিক থেকে আমাদরে শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করে। তারা গুলি ছুড়েছে।

বাহাউদ্দিন দাবি করেন, হামলায় ৫০ জনের মতো নেতাকর্মী ও স্থানীয় লোকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে পাঁচদোনা বাজারে গণসংযোগ করতে যান  মঈন খান। কিছুক্ষণের মধ্যেই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে কিছু যুবক।

ঘটনার বিষয়ে মাধবদী থানার ওসি আবু তাহের বলেন, আমি বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠিয়েছি।

এর আগে মঙ্গলবারও মঈন খানের নির্বাচনী প্রচারণায় হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026