যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

তামিম, মুশফিক-আশরাফুল-মিরাজরা যা পারেননি, তাই করে দেখালেন বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

স্বপ্নের বিশ্বকাপে যেতে মঞ্চটা শুরুতেই গড়ে দিয়েছেন বোলাররা। নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকে রাখতে পেরেছেন। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে কিউইরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করতে পেরেছে মাত্র ২১১ রান।

বেশি ভয়ংকর ছিলেন শরিফুল ইসলাম। বাংলাদেশি এই পেসার ১০ ওভারে ২ মেডেনসহ ৪৫ রানে নিয়েছেন ৩ উইকেট। যদিও নিউজিল্যান্ডের টপ অর্ডারে ধস নামিয়ে আসল কাজটা করেছিলেন শামীম হোসেন। ৩১ রান দিয়ে তার শিকার ২ উইকেট। হাসান মুরাদও ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট।

সহজ লক্ষ্যে দুই ওপেনারে শুরুটা মন্দ ছিল না। স্ট্রোকের পসরা সাজিয়ে খেলতে থাকেন পারভেজ হোসেন ইমন। তানজিদ হাসান অবশ্য ধীরস্থির ছিলেন। দলীয় ২৩ রানে আচমকা ক্রিস্টিয়ান ক্লার্কের বাড়তি বাউন্সের বল খেলতে গিয়ে বিপদে পড়েন। ব্যাটের বাইরের কোনায় বল লেগে জমা পড়ে থার্ড ম্যানে থাকা ফিল্ডারের হাতে। ৯ বলে মাত্র ৩ রানে ফেরেন তানজিদ। সঙ্গী হারিয়ে ইমনও থিতু হতে পারেননি। ব্যক্তিগত ১৪ রানে ডেভিড হ্যানককের বলে গ্লাভসবন্দী হয়ে ফেরেন ইমন।

নবম ওভারে হৃদয় রান আউট হতে হতে বেঁচেছেন। রিপ্লেতে অবশ্য দেখা যায় আগেই ঢুকেছেন তিনি। এর পর সতর্কভাবে এগিয়ে যেতে থাকেন তৌহিদ হৃদয়, সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়। ৬৮ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক ভিত গড়ে দিয়েছেন। কিন্তু হৃদয় আকস্মিক ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন ২৩তম ওভারে। আদিত্য অশোকের ঘূর্ণি বল বুঝে উঠতে পারেননি। কিপার উইকেট ভেঙে দিলে ৪০ রানের ফিরে যেতে হয় হৃদয়কে। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৪টি চার।

সঙ্গী মাহমুদুল জয় এর পরেই হাত খুলে খেলেছেন দলকে স্বপ্নের ফাইনালে পৌঁছে দিতে। বাংলাদেশ যখন জয়ের দ্বারপ্রান্তে তখনই বাউন্ডারিতে তুলে নেন সেঞ্চুরি। তবে সেঞ্চুরি হাঁকিয়েই পরের বলে ফিরতি ক্যাচ দিয়েছেন টাশকফকে। তাতে ভেঙেছে ১০১ রানের গুরুত্বপূর্ণ জুটি। জয়ের ১২৭ বলের ইনিংসে ছিল ১৩টি চার। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ জয় নিশ্চিত করে ৪৪.১ ওভারে। শেষ দিকে শাহাদাত হোসেন ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

১৯৯৮ সাল থেকে ১৩টি আসর খেলেছে লাল-সবুজ জার্সীধারীরা। প্রতি আসরে স্বপ্নের বেলুনটা ফুলিয়ে এলেও শেষে চুপসে গেছেন তরুণরা। সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে খেলা যুব বিশ্বকাপে মিরাজ-শান্তরা আশা জাগিয়েছিলেন। কিন্তু সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল। চার বছর পর আকবররা প্রত্যাশিত সাফল্য এনে দিলেন। এবার পালা শিরোপা জয়ের। আগামী রবিবার ভারতের বিপক্ষে জিততে পারলেই স্বপ্নের ট্রফি জয়ের সুযোগ হবে জুনিয়র টাইগারদের সামনে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026