কারাতে ছেড়ে বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন ৪৩ স্বর্ণজয়ী হাসান!

১৭ বছর ধরে কারাতে নিয়েই আছেন হাসান খান সান। জয় করেছেন ৪৩টি স্বর্ণ এবং ৭০টি রুপা। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে কারাতে থেকে স্বর্ণপদক জিতে নেন তিনি। গত বছর নেপালে অনুষ্ঠিত গেমসে স্বর্ণপদকটা হাতছাড়া হয়। ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এতে মন ভেঙে যায় সানের।

এবার তিনি কারাতে ছেড়ে দিয়ে অন্যপথে হাঁটছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছেন তিনি। পাশাপাশি তিনি বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন। সরকারি চাকরি করতে চান সান। বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করা সান জানালেন কারও প্রতি ক্ষোভ কিংবা অভিমানে নয়, একটা নিরাপদ জীবন বেছে নিতেই কারাতে ছাড়তে চান তিনি।

সান জানালেন, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ করছেন তিনি। দুই বছর পর এমবিএ শেষ হবে। এর মধ্যে বিসিএস দেবেন। সারাদিন পড়ালেখা নিয়েই থাকেন তিনি।

জানা গেছে, হাসান খান সান ২০০৩ সালে কারাতেতে নাম লেখালেও পদক জিততে তার লেগেছিল আরও দুই বছর। ২০০৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক কারাতে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে পদকের যাত্রা শুরু করেন সান। পরের বছরে জাতীয় চ্যাম্পিয়নশিপে তার প্রথম স্বর্ণজয়। এরপর ধীরে ধীরে কারাতে ডিসিপ্লিনে নিজেকে শাণিত করেন। ২০০৯ সালে সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতির জন্য ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ কারাতে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ ও একটি রুপা জিতে চমক দেখিয়েছিলেন। পরের বছর ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে জমজ ভাই মুনকে সঙ্গে নিয়ে দলগত জেতা স্বর্ণপদক খ্যাতি এনে দেয় আনসারের এই কারাতেকারের জীবনে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আনসার ভিডিপিতে স্থায়ী চাকরি হয়েছে সানের। বাবাহারা সংসারে মা ও ভাইকে নিয়ে দিন কাটে তার। ১৭ বছরের ক্যারিয়ারে ৪৩টি স্বর্ণ এবং ৭০টি রুপা জয় করেছেন তিনি।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026