নারী এশিয়ান কাপ / উত্তর কোরিয়ার কাছে ৫ গোল খেয়ে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হারার পর, নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে আফিদা খন্দকারের দল।
হজম করার পর দ্বিতীয় হাফেও উত্তর কোরিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। যার ফলে বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজরা।
দ্বিতীয় হাফে তিনটি গোল করেছে উত্তর কোরিয়া। ম্যাচের ৬২তম মিনিটে কোরিয়াকে তৃতীয় গোলের স্বাদ দেন চা উন–ইয়ং। তার দুই মিনিট পরই কিম কিয়ং–ইয়ং চতুর্থ গোলটি করে। আর ৯০তম মিনিটে ইয়ন কিং পঞ্চম গোলটি করলে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়।
এর আগে প্রথম হাফে প্রায় পুরোটা সময়ই কোণঠাসা ছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধে যোগ করা সময়ের আগে গোল করতে পারেনি উত্তর কোরিয়া। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ–ঝং। দ্বিতীয় গোলটি আসে প্রথম গোলের দুই মিনিট পর। ডি বক্সে ঢুকে কোণাকুণি শটে জাল খুঁজে নেন কিম কিয়ং–ইয়ং।
পুরো ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক মিলি দারুণ সব সেভ করেছেন। তার অসাধারণ সব সেভের কারণে বাংলাদেশ আরও বড় হার থেকে বেঁচেছে।
শক্তিমত্তায় উত্তর কোরিয়া থেকে বহুগুণ পিছিয়ে বাংলাদেশ দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১১২তম স্থানে, সেখানে উত্তর কোরিয়া রয়েছে ৯ নম্বরে।
টিজে/এসএন