এ বছর হচ্ছে না বিপিএল

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।

রবিবার মিরপুরে শুরু হয় তিন দলের ৫০ ওভারের প্রেসিডেন্টস কাপ। এরপর শুরু হবে ছয় দলের অংশগ্রহণে একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কর্পোরেট টি-টোয়েন্টিতে বিদেশি ক্রিকেটারদের থাকার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, বিদেশি ক্রিকেটার খেলানোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ সপ্তাহের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় দেশের প্রতিযোগিতামূলক সব খেলা। ধীরে ধীরে সব ইভেন্টের খেলাধুলাই শুরু হচ্ছে। ছোঁয়াচে ভাইরাস করোনার কারণেই এ বছর বিপিএল করতে সাহস পাচ্ছে না বিসিবি।

ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা হচ্ছে সংযুক্ত আরব অমিরাতে। আমাদের দেশে করোনার প্রভাব পড়েছে। করোনার কারণে মার্চ থেকেই স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আসন্ন শীতে করোনার প্রভাব বেড়ে যেতে পারে।সেই আশঙ্কায় স্কুল-কলেজ খোলার সাহস পাচ্ছে না বাংলাদেশ সরকার। একই কারণে ঘরের মাঠে বিপিএলের মতো আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের রিক্স নিতে চায় না বিসিবি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026