কলকাতার কালীপূজায় কী করেছিলেন সাকিব?

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠান উদ্বোধন করা নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। এমনকি কালীপূজার অনুষ্ঠানে যাওয়ায় সাকিবকে সিলেটের এক যুবক হত্যার হুমকিও দিয়েছেন। ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

তবে সাকিবকে নিয়ে শুরু হওয়া সমালোচনাকে উগ্র মৌলবাদীদের কাজ বলে মন্তব্য করেছেন কলকাতার কালীপূজার আয়োজকরা। সাকিবকে আমন্ত্রণ জানানো পূজা কমিটির প্রধান উদ্যোক্তা ও তৃণমূল কংগ্রেস নেতা পরেশ পাল এ মন্তব্য করেছেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে পরেশ পাল বলেছেন, সাকিব আল হাসান কালীপূজা উদ্বোধন কখনই করেননি। তাই মুসলমান হয়েও হিন্দুদের পূজায় কেন হাজির ছিলেন, সেই প্রশ্ন তুলে সমালোচনা করাও সঠিক হচ্ছে না। ওই পূজার উদ্বোধন করেছিলেন এক হিন্দু সন্ন্যাসী, সাকিব নন।

তিনি আরও বলেছেন, শুনেছি সাকিব দেশে ফেরার পর তাকে প্রাণে মারার হুমকি দেয়া হয়েছে। মৌলবাদী শক্তিই এসব বলছে। এটি বাংলাদেশের সাধারণ মানুষের মতামত হতে পারে না। আমারও জন্মভিটা বাংলাদেশেই। আমি বাংলাদেশের মানুষকে খুব ভালো করে জানি, তারা এসব বলতে পারেন না।

জানা গেছে, পূর্ব কলকাতার কাঁকুড়গাছি এলাকায় কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। এরপরই সাকিবকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ওই পূর্জার উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন। এছাড়া ওই অনুষ্ঠানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূতসহ একাধিক মুসলমান অফিসার উপস্থিত ছিলেন। কিন্তু তারা কেউই পূজার ধর্মীয় কোনো কাজে অংশ নেননি। প্রতিমা উদ্বোধন করেন আদ্যাপীঠের কালী পূজারি হিন্দু সন্ন্যাসী মুরাল ভাই।

বিধায়ক পরেশ পাল আরও বলেন, ওখানে একটা বড় প্রদীপ রাখা ছিল। সবাই সেই প্রদীপটা জ্বালিয়েছেন। আমি যেমন জ্বালিয়েছি, তেমনি সাকিব আল হাসান, ফিরহাদ হাকিমসহ অতিথিরা সবাই প্রদীপ জ্বালিয়েছেন। প্রদীপ জ্বালালেই কি জাত যায়?

পরেশ পাল বলেন, সাকিব আল হাসানের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। যদি আমাদের মাথায় আসত যে পূজার উদ্বোধনে আসার জন্য সে (সাকিব) ধর্মীয় অনুশাসন বিরোধী কিছু করছে, তাকে কি আমি আসতে বলতাম? জেনেশুনে কি বন্ধুকে কেউ সমস্যায় ফেলতে পারে?

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026