ফাইনাল নিশ্চিতের মিশনে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
০৭:১৫ পিএম | ০৫ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল নিশ্চিতের মিশনে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। একাদশে আনা হয়েছে এক পরিবর্তন। ভারতীয় একাদশ থাকছে অপরিবর্তিত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ মার্চ) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত-ইংল্যান্ড লড়াই। একদিকে শিরোপা ধরে রাখার প্রত্যয় টিম ইন্ডিয়ার, অন্যদিকে ২০২২ সালের পর আবারও শিরোপার হাতছানি থ্রি লায়নদের।
পরিসংখ্যান বলছে, শেষ ৫ লড়াইয়ে ৪টিতেই জিতেছে ভারত। কিন্তু নকআউট পর্বের চাপ সামলাতে ওস্তাদ ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটের সেই হারের ক্ষত এখনও তাজা ভারতীয় সমর্থকদের মনে। এ ম্যাচে কি তার প্রতিশোধ নিতে পারবে ভারত? নাকি মুম্বাইয়ের দর্শকদের স্তব্ধ করে দেবে ইংলিশ লায়নরা?
ভারত একাদশ
অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জফরা আর্চার ও আদিল রশিদ।
এসএস/টিকে