© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলে শাহরুখের কলকাতা নাইট রাইডার্সে সাকিব

শেয়ার করুন:
আইপিএলে শাহরুখের কলকাতা নাইট রাইডার্সে সাকিব

ফাইল ছবি

sports-desk
০৫:৩৬ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও কলকাতার জার্সি গায়ে জড়াবেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতালেও এবার তিনি ফিরছেন ইডেন গার্ডেনে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএলের নিলামে সাকিব আল হাসানকে ফের দলে টেনে নেয় কলকাতা নাইট রাইডার্স। দলটির মালিক বলিউড কিং শাহরুখ খানের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনেছে কেকেআর।

এবছর আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ২ কোটি রপি। তবে নিলাম শুরু হওয়ার পর সাকিবের মূল্য ৩.২ কোটি রুপিতে গিয়ে ঠেকে।

এর আগে ২০১১ সালে কেকেআরের হয়ে প্রথমবার মাঠে নামেন সাকিব। পরের দুই মৌসুমে একই দলের হয়ে আইপিএল খেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার। তারই ধারাবাহিক অলরাউন্ড নৈপুণ্যে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

এদিকে রাজস্থান রয়্যালসে ভিত্তিমূল্য এক কোটি রুপিতে বিক্রি হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

টাইমস/এসএন

মন্তব্য করুন