বিশ্বকাপ দলে নতুন-পুরাতন যারা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে সুযোগ পাওয়াদের মধ্যে পেসার আবু জায়েদ রাহি ছাড়া সবাই বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন। ঘোষিত দলের অনেকেই গত দুই বছর বাংলাদেশ দলে নিয়মিত খেললেও সাতজন ক্রিকেটারের জন্য এবারই প্রথম বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে।         

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ দলের তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, সৌম্য সরকার ও সাব্বির রহমান এবারও দলে আছেন।

সবচেয়ে বেশি সংখ্যক বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে অধিনায়ক মাশরাফির। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা আসরে প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা হয় ম্যাশের। তবে দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপের দলে সুযোগ পাননি দেশসেরা এই পেসার। এবার ক্যারিয়ারের চতুর্থ ও শেষ বিশ্বকাপ খেলবেন বাংলাদেশ অধিনায়ক।

এ ছাড়া ২০০৭ থেকে বিশ্বকাপ খেলা তামিম, সাকিব, মুশফিক আছেন এবারও। ২০১১ থেকে বিশ্বকাপ খেলা মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন আছেন এবারের দলে। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপ দলের সাব্বির ও সৌম্য যাচ্ছেন ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে।   

২০১৯ বিশ্বকাপে প্রথম খেলবে যারা:

এবারের বিশ্বকাপের দলে সবচেয়ে বড় চমক এখন পর্যন্ত ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ রাহী।  তার মতো প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিন।

যারা ২০১৫ বিশ্বকাপ খেলেছেন কিন্তু ২০১৯ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন:

তরুণ আবু জায়েদ দলে ঢোকায় কপাল পুড়েছে আরেক পেসার তাসকিন আহমেদের। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলা এই পেসারের জায়গা হয়নি ঘোষিত ২০১৯ বিশ্বকাপ দলে।

এছাড়াও সে সময়কার জাতীয় দলের অপরিহার্য বেশ কয়েকজন ক্রিকেটার নেই এবারের বিশ্বকাপ দলে। বাদ পড়াদের মধ্যে আলোচিত নাম ওপেনার ইমরুল কায়েস, এক সময় জাতীয় দলের নির্ভরতার প্রতীক নাসির হোসেন, স্পিন অ্যাটাকের নেতৃত্ব দেওয়া আরাফাত সানি ও বর্তমানে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার এনামুল হক বিজয় ও পেসার শফিউল ইসলাম।

আর ফর্মের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেকদিন ধরে জাতীয় দলে নেই পেসার আল-আমিন। টেস্ট স্পেশালিষ্টের তকমা পাওয়া মমিনুল হকও বাদ পড়েছেন এবারের বিশ্বকাপ দল থেকে।

 

টাইমস/এএস

Share this news on:

সর্বশেষ

img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026