বাণিজ্য
স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দাম বাড়ানোর চারদিন পর এই ঘোষণা আসলো। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিকাশ, রকেট, ইউক্যাশ, নগদ, মাইক্যাশসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে এখন থেকে ৪০ পয়সা খরচ করতে হবে সংশ্লিষ্ট অপারেটরদের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করলেও তা রোববার ওয়েবসাইটে আপ করা হয়।