বাণিজ্য
মে মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড করল বাংলাদেশ। গত মাসে প্রবাসীরা যে পরিমাণ আয় পাঠিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এক মাসে এত আয় আগে কখনো আসেনি। মে মাসে প্রবাসীদের পাঠানো ১৭৫ কোটি ৫৭ লাখ ডলার আয় দেশে এসেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৪ হাজার ৮৩৫ কোটি টাকা।
গত ২৫ মে এক ব্যক্তি ৭০০ টাকায় একটি পাঞ্জাবি কেনেন আড়ংয়ের উত্তরা শোরুম থেকে। ৩১ মে একই পাঞ্জাবি কিনতে গেলে দাম রাখা হয় ১,৩১৫ টাকা। এই ব্যাপারে অভিযোগ জানালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত আড়ংকে চার লাখ টাকা জরিমানা করে। সাথে আউটলেটটি ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে।