বাণিজ্য
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
সদ্য বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরের রপ্তানি আয় ৪ হাজার ৪৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। উক্ত অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৯০০ কোটি ডলার। সে হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ।