বিনোদন
বরেণ্য কথাশিল্পী, চলচ্চিত্র-নাটক নির্মাতা হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী আজ (বুধবার)। ১৯৪৮ সালের আজকের এই দিনে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম হয় এই লেখকের।
বাংলা সাহিত্যের নন্দিত লেখক ও কিংবদন্তী নির্মাতা হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী আজ (বুধবার)। তিনি একাধারে বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও গান রচনা করে পাঠক ও দর্শকের কাছে ছিলেন সমানভাবে সমাদৃত। তবে তিনি আজ নেই। আমাদের জন্য রেখে গেছেন তার সৃষ্টি সম্ভার।