রাজনীতি
আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর নির্বাচনে ‘ডিজিটাল জালিয়াতি’করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাদের মির্জা। এমন অভিযোগ করেছেন পরাজিত বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী। জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের কাছে এমন অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হরতাল ডেকেছে নাগরিক সমাজ। আগামীকাল রোববার অর্ধদিবস (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতাল পালিত হবে।