রাজনীতি
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। চট্টগ্রামে প্রথম সমাবেশ হবে। ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, ১৮ ফেব্রুয়ারি বরিশালে, ২৭ ফেব্রুয়ারি খুলনায় এবং রাজশাহীতে সমাবেশ হবে ১ মার্চ। তবে রাজধানীতে দুটি সমাবেশ করবে দলটি। ঢাকা উত্তরে ৩ মার্চ ও ঢাকা দক্ষিণে ৪ মার্চ হবে এই সমাবেশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও ষড়যন্ত্রের রাজনীতিই বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে প্রধান বাধা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।