রাজনীতি
উন্নত চিকিৎসা নিতে এয়ার অ্যাম্বুলেন্সে স্ত্রীসহ থাইল্যান্ডের ব্যাংকক গেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এম এ লতিফ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লতিফ ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন বলে জানিয়েছেন তার বড় ছেলে ওমর ফারুক।
জাতীয় স্বার্থে বিরোধী দলসহ সবাইকে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভুল হলে তা শুধরে দেওয়ার পরামর্শ আপনারা দিতে পারেন- এটা আমাদের প্রত্যাশা।