রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বারবার আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। এখন বিএনপি বিভিন্ন মহলকে উসকানি দিচ্ছে। হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের ইন্ধন রয়েছে এবং উসকানি রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের অবশ্যই শাস্তি হবে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নতুন কমিটির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।