© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

সব এমপি-মন্ত্রীর সম্পদের হিসাব চান: দুদককে আহ্বান মওদুদের
রাজনীতি

সব এমপি-মন্ত্রীর সম্পদের হিসাব চান: দুদককে আহ্বান মওদুদের

দুর্নীতি দমন কমিশন(দুদক)-কে উদ্দেশ্যে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার তো করবে না, আপনাদের একটু যদি সাহস থাকে তাহলে আপনারা সকল এমপি ও মন্ত্রীর সম্পদের হিসাব চান। আসল জিনিস তখন বের হয়ে আসবে যে, তারা এই শাসন আমলে কত অর্থ সঞ্চয় করেছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রধান স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ‘অধ্যাপিকা রেহানা প্রধানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়।

আ. লীগ জোর করে ক্ষমতায় থাকার দল নয়: কাদের
রাজনীতি

আ. লীগ জোর করে ক্ষমতায় থাকার দল নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সীমাহীন উন্নয়ন হয়েছে, কিন্তু দলীয় পরিচয়ে দু-একজন মাস্তানের জন্য আমাদের কাজ যেন ম্লান হয়ে না যায়। বসন্তের কোকিলদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা রাখার পার্টি নয়। জনগণের ইচ্ছার বাইরে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা আমাদের নেই। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার পর ওবায়দুল কাদের এসব কথা বলেন।