© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

যুবলীগ চেয়ারম্যান-সম্পাদকের পদত্যাগ দাবি
রাজনীতি

যুবলীগ চেয়ারম্যান-সম্পাদকের পদত্যাগ দাবি

যুবলীগ নেতা-কর্মীদের অপকর্মের দায়ভার সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের ওপরও বর্তায়— এমন অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। পদত্যাগ না করলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।

কৃষক লীগ নেতা শফিকুল ১০ দিনের রিমান্ডে
রাজনীতি

কৃষক লীগ নেতা শফিকুল ১০ দিনের রিমান্ডে

জুয়ার আখড়া বন্ধে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দায়ের দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র‌্যাবের করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকালে ফিরোজকে ঢাকার আদালতে পাঠায় ধানমন্ডি থানা পুলিশ। অস্ত্র আইনের মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরউদ্দিন এবং মাদক মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশিকুর রহমান আসামি ফিরোজকে ১০ দিন করে ২০ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন।