© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

আমরা কঠিন সময় পার করছি: ফখরুল
রাজনীতি

আমরা কঠিন সময় পার করছি: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি সবসময় বলি আমরা কঠিন সময় পার করছি, সময়টা অত্যন্ত কঠিন। এটা কঠিন সময় কিন্তু সহজ সময় হয়ে আসবে যদি আমরা সবাই মনে করি হ্যাঁ আমরা পারব। আমরা এটা করতে পারি, আমরা এ নৈরাজ্যকে দূর করতে পারব আমাদের বুকের ওপর যে পাথর আছে সে পাথর সরাতে পারব। জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে শনিবার দুপুরে প্রয়াত কবি আল মাহমুদের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পার্টিতে বিভেদ সৃষ্টি করায় জি এম কাদেরকে অব্যাহতি
রাজনীতি

পার্টিতে বিভেদ সৃষ্টি করায় জি এম কাদেরকে অব্যাহতি

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কো–চেয়ারম্যানের পদ থেকে নিজের ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) সরিয়ে দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতে পার্টির নেতা–কর্মীদের এ সিদ্ধান্তের কথা জানান এরশাদ। দলের ফেসবুক পাতায়ও জি এম কাদেরকে অব্যাহতি দেয়া সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে স্বাক্ষর করেছেন এইচ এম এরশাদ। ১৭ জানুয়ারি এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।