রাজনীতি
যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বাধার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা দেয়, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাধা দিচ্ছে।’
রংপুর সদর উপজেলার সিরাজুল ইসলাম লাভলু নামে এক বিএনপি নেতা জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন তিনি।