© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

নেতাকর্মীদের তোপের মুখে ফখরুল-মওদুদ
রাজনীতি

নেতাকর্মীদের তোপের মুখে ফখরুল-মওদুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বুধবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এ ঘটনা ঘটেছে। অনুষ্ঠানের শেষে দর্শক সারিতে বসা বিএনপির কর্মী-সমর্থকরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও আন্দোলন কর্মসূচি নিয়ে কথা শুনতে চান। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বক্তব্য দিচ্ছিলেন।

যে কারণে জামায়াতকে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতা নজরুল
রাজনীতি

যে কারণে জামায়াতকে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতা নজরুল

১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাইতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামায়াতের ক্ষমা চাওয়ার দাবি যুক্তিসংগত। যারা গণতন্ত্র হত্যা করেছে, তারাও আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা চায়নি।