“মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়”
ফ্রান্সের বিখ্যাত সেনাপতি ও সম্রাট নেপোলিয়ান বোনাপোর্ট। ইউরোপীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার রাজত্বকালেই ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। তাকে বলা হয় ‘ফরাসি বিপ্লবের শিশু’।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বিখ্যাত এই সাহিত্যিক ১৯৪১ সালের ৭ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর বিখ্যাত একটি উক্তি-
“মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়।”