© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অধ্যবসায়ের মাধ্যমে অসাধ্যকে সাধ্য করা যায়

শেয়ার করুন:
অধ্যবসায়ের মাধ্যমে অসাধ্যকে সাধ্য করা যায়
ukti-desk
০৮:৩৫ এএম | ২৪ অক্টোবর, ২০১৯

বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।

বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।

জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয়সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন তিনি। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞান সংক্রান্ত বহু রচনা।

১৮৯১ সালের ২৯ জুলাই লিভারে ক্যানসার আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা এই ব্যক্তি।

তাঁর একটি উক্তি হলো-

“সাধনা ও অধ্যবসায় দ্বারা মানুষ

অসাধ্যকেও সাধ্য করিতে পারে।”

মন্তব্য করুন