© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“স্বপ্ন না দেখলে কাজ করা যায় না”

শেয়ার করুন:
“স্বপ্ন না দেখলে  কাজ করা যায় না”
ukti-desk
০৮:৪১ এএম | ২৭ অক্টোবর, ২০১৯

এ পি জে আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাডুর রামেশ্বরমে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে যে কয়জন ক্ষণজন্মা মহাপুরুষ সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছিলেন, তিনি তাদের একজন।

এ পি জে আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাডুর রামেশ্বরমে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে যে কয়জন ক্ষণজন্মা মহাপুরুষ সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছিলেন, তিনি তাদের একজন।

তার বাবা ডিঙ্গি নৌকার কাজ করতেন। পরিবারের খরচ চালাতে একসময় আব্দুল কালাম নিজেও খবরের কাগজ বিক্রির কাজ করেছেন।

কিন্তু স্বপ্ন যার আকাশ ছোঁয়া, চেষ্টা যার অদম্য, সফলতা তার কাছে অনিবার্য। আর তার এক জ্বলন্ত উদাহরণ এপিজে আব্দুল কালাম। যিনি সব বাঁধা পেরিয়ে, দারিদ্র্যকে জয় করে একসময় হয়ে যান বিখ্যাত পরমাণু বিজ্ঞানী। ছিলেন ভারতের প্রেসিডেন্ট। পেয়েছেন ‘ভারতরত্ন’ খেতাব।

২০১৫ সালের ২৭ জুলাই এই মহান ব্যক্তি মারা যান।

তাঁর একটি উক্তি হলো-

“স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে
যেতে হবে। স্বপ্ন না দেখলে
কাজ করা যায় না।”

মন্তব্য করুন