আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বলিলে বন্দী...
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিদ্রোহী কবি নামে খ্যাত। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিদ্রোহী কবি নামে খ্যাত।
১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান করে। একই বছরে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
তিনি ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার একটি উক্তি হলো-
“আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য
বলিলে বন্দী হই, অত্যাচারিত হইয়া
যেখানে, বলিতে পারি না অত্যাচার।”