© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“দুর্বলের পক্ষে সবলের অনুকরণ ভয়াবহ”

শেয়ার করুন:
“দুর্বলের পক্ষে সবলের  অনুকরণ ভয়াবহ”
ukti-desk
০৮:৪১ এএম | ৩০ অক্টোবর, ২০১৯

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ১৮৪০ সালের ১১ মার্চ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি কবি, দার্শনিক, গণিতজ্ঞ, বাংলা শর্টহ্যান্ড ও স্বরলিপির উদ্ভাবক, চিত্রশিল্পী ও স্বদেশপ্রেমিক। দ্বিজেন্দ্রনাথের ছদ্মনাম ‘বঙ্গের রঙ্গ দর্শক’ ও ‘দেশের ব্যথার ব্যথী’।

১৮৭৫ সালে স্বপ্নপ্রয়াণ নামে একখানি রূপক কাব্য রচনা করে তিনি বাংলা সাহিত্যে নিজস্ব স্থান করে নেন। দ্বিজেন্দ্রনাথ চিত্রাঙ্কনেও বিশেষ দক্ষ ছিলেন। গণিত, দর্শন, সাহিত্য প্রভৃতি বিষয়ে তাঁর বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে।

সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: ভ্রাতৃভাব, তত্ত্ববিদ্যা, সোনার কাঠি রূপার কাঠি, সোনায় সোহাগা, আর্য্যামি এবং সাহেবিআনা, সামাজিক রোগের কবিরাজী চিকিৎসা, অদ্বৈতমতের সমালোচনা প্রভৃতি।

১৯২৬ সালের ১৯ জানুয়ারি শান্তিনিকেতনে তিনি মারা যান।

তার একটি উক্তি হলো-

“দুর্বলের পক্ষে সবলের

অনুকরণ ভয়াবহ।”

 

মন্তব্য করুন